1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে এনসিপির আখতারের মতবিনিময় | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে এনসিপির আখতারের মতবিনিময়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের প্রত্যাশা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সারওয়ার আলম মুকুল, সাইদুল, অরেঞ্জ, সাইফুল, আমজাদ, মিজানুর, তুষার, মিজান প্রমুখ।

 

সাংবাদিকরা কাউনিয়া-পীরগাছা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরেন। আখতার হোসেন সেগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন আখতার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )