1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে স্ট্রাইক কর্মসূচী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে স্ট্রাইক কর্মসূচী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২১১ জন দেখেছেন
Oplus_131072

নীলফামারির সৈয়দপুরে তিস্তা মহাপরিকল্পনার অফিশিয়াল সাইনিং ও মাঠ পর্যায়ের কার্যক্রম চলতি জানুয়ারি মাসের মধ্যে নিশ্চিত করার দাবিতে স্ট্রাইক কর্মসূচী পালিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তর সৈয়দপুর কমিটির উদ্যোগে শহরের বিমানবন্দর সড়কের শহীদ স্মৃতি স্তম্ভের সামনে সামনে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ওই কর্মসূচী পালন করা হয়।

এটি ছিল তিস্তার আর্তনাদ নামে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি। এতে রূপান্তরের স্থানীয় সদস্যরা তিস্তা বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ শ্লোগানের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচীতে বক্তব্য বলেন, রূপান্তরের সৈয়দপুর কমিটির ট্রেজারার মেহেদী হাসান। তিনি বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার ভরসা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষক বাঁচবে, সেচ নিশ্চিত হবে এবং মানুষের জীবনমানও উন্নত হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

আয়াজকরা জানান, অন্তর্বতী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। কিন্তু জানুয়ারি শুরু হলেও এখন পর্যন্ত অফিশিয়াল সাইনিং, বাস্তব কার্যক্রম শুরুর দৃশ্যমান অগ্রগতি এবং প্রকল্পের পূর্ণাঙ্গ নথিপত্র প্রকাশ করা হয়নি। এই দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তা উত্তরাঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করছে। তাঁরা আরও বলেন, তিস্তা কেবল নদী নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, সেচ, ভাঙন, বন্যা ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু। তিস্তা অববাহিকার মানুষ বছরের পর বছর ধরে পানি সংকট, নদীভাঙন ও জীবিকার ক্ষতির শিকার হচ্ছে। অথচ বারবার তিস্তা ইস্যুকে জাতীয় অগ্রাধিকারের তালিকা থেকে পিছিয়ে দেয়া হচ্ছে।

তাঁরা বলেন, রূপান্তর এবং আমাদের সঙ্গে আরও কিছু সংগঠন ‘তিস্তার আর্তনাদ’ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ১২ জানুয়ারির মধ্যে সরকার তিস্তা মহাপরিকল্পনা সংক্রান্ত কোন সুস্পষ্ট সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে আনুষ্ঠানিকভাবে দাবীপত্র প্রেরণ করা হবে। তাঁরা আরও বলেন, তিস্তা প্রশ্নে জনআস্থার সংকট তৈরি হলে তা ভবিষ্যতে বৃহত্তর সামাজিক প্রতিক্রিয়ায় রূপ নিতে পারে। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দৃশ্যমান অগ্রগতির দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )