


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন দিন ধরে বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯০% গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ছয়টায় তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ১০০% এবং সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, বাতাসের আদ্রতা ৯০%গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক দিনের তাপমাত্রা ৮ জানুয়ারি বৃহস্পতিবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৯ জানুয়ারি শুক্রবার ৬.৮ডিগ্রি সেলসিয়াস, ১০ জানুয়ারি শনিবার ৮ দশমিক ৩ডিগ্রী সেলসিয়াস। জানা গেছে, সন্ধ্যা নামতেই পুরোদমে জেঁকে বসছে শীত। রাতে কুয়াশায় ঢাকা পড়ে পুরো এলাকা একইসঙ্গে শুরু হচ্ছে কুয়াশার দাপট। গত কয়েকদিন সূর্যের দেখা মিলছে দুপুরের পর। তবে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস,গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। রাতে তুষার সহ কুয়াশায় ঢাকা পড়ে পুরো এলাকা। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।