1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় ওষুধ সরবরাহের দাবিতে সংহতি সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় ওষুধ সরবরাহের দাবিতে সংহতি সমাবেশ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ জন দেখেছেন
গাইবান্ধায় ওষুধ সরবরাহের দাবিতে সংহতি সমাবেশ
গাইবান্ধায় ওষুধ সরবরাহের দাবিতে সংহতি সমাবেশ

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ডাক্তার নার্স নিয়োগ করে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রেসকিউ ফোর্স গাইবান্ধার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমন্বয়ক শাকিল আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপ, হেদায়েত ইসলাম বাবু, রেসকিউ ফোর্সের সদস্য ওয়ারেস মন্ডল রাংগা, এসএম মনিরুজ্জামান সবুজ, মেজবাহুল মীম, নারী নেত্রী শামিম আরা মিনা, ফেরদৌসী আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে হচ্ছে গাইবান্ধা জেলা। এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র। তিনবেলা খাদ্য জোগার করাই এদের জন্য কঠিন। ফলে রোগাক্রান্ত হলে চিকিৎসা করা এই মানুষদের জন্য দুঃসাধ্য। দিনদিন ওষুধের মুল্যবৃদ্ধি এবং পরীক্ষা-নিরীক্ষার খরচ বাড়ছে। প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখানো, পরীক্ষা-নিরীক্ষা এবং উচ্চমুল্যে ওষুধ ক্রয় করে চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে মানুষ। অনেকেই বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুবরণ করছে। আমরা মনেকরি সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করে এই মানুষদের বাঁচানো সম্ভব। কিন্তু তা না করে, ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস এবং ক্লিনিক ব্যবসায়ীদের স্বার্থে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো প্রায় অচল করে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার-নার্স ও প্রয়োজনীয় ওষুধ নেই, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি সব অচল, নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন না করায় অস্বাস্থ্যকর পরিবেশ, ডাক্তারদের নিয়মিত চিকিৎসা সেবা না দেওয়া যেন নিয়মে পরিণত হয়েছে।

 

বক্তারা অবিলম্বে গাইবান্ধা সদর হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় এমবিবিএস ডাক্তার, নার্স নিয়োগ, নিয়মিত ডাক্তার-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত কর, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক প্রসুতি মায়েদের সেবা, বিছানার চাদর, ফ্লোর, টয়লেটসহ পুরো হাসপাতাল সবসময়ই পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, অচল পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি সচল, সকল পরীক্ষা-নিরীক্ষার আয়োজন হাসপাতালেই থাকা এবং রাতদিন ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করে অনিয়ম-দুর্নীতি বন্ধ করাসহ রোগীদের খাবারের মান বৃদ্ধি করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )