1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোল্ড মেডেল পেলেন খানসামার শায়েকা লাওলা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

গোল্ড মেডেল পেলেন খানসামার শায়েকা লাওলা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ জন দেখেছেন

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের পুত্রবধূ শায়েকা লাওলা শিক্ষাক্ষেত্রে এক অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) পর্যায়ে ৪.০০ এর মধ্যে ৩.৯৯ সিজিপিএ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

এই অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ গত রবিবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত তৃতীয় সমাবর্তনে (কনভোকেশন) আর্টস ফ্যাকাল্টির অধীনে অংশগ্রহণকারী ৫ হাজার ৯০৩ জন শিক্ষার্থীর মধ্য থেকে তাকে ভাইস-চ্যান্সেলর ‘গোল্ড মেডেল’ প্রদান করা হয়। বর্তমানে শায়েকা লাওলা একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, যা তার শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যকে আরও সমৃদ্ধ করেছে।

এ বিষয়ে শায়েকা লাওলা বলেন, “এই অর্জন একান্তই আমার ব্যক্তিগত নয়; এটি আমার পরিবার, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত ভালোবাসা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার ফল। তাঁদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমার স্বামী ও পরিবারের সার্বিক সহযোগিতা ও উৎসাহ না পেলে আজকের এই অবস্থানে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হতো না।” তার সাফল্যে স্বামী ওয়ালিদ হোসেন বলেন, “শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে তাকে সবসময় মানসিক ও পারিবারিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। তার এই অর্জন আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, শায়েকা তার জ্ঞান ও দক্ষতা দিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )