1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ জন দেখেছেন
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড। এ সময় নতুন করে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি মাসে আরও একদিন ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে দুই জন করে, বরিশালে একজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩১৬ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন এবং রাজশাহী বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৩৪ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ১৩১ জনের মধ্যে ৫৪ দশমিক ২০ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৮০ শতাংশ পুরুষ। প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

 

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯  জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )