1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে ৬ অনলাইন ক্যাসিনো জুয়াড়ি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৬ অনলাইন ক্যাসিনো জুয়াড়ি আটক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে ৬ অনলাইন ক্যাসিনো জুয়াড়িকে আটক করে সোমবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগের দিন গত রবিবার সন্ধায় উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বালাপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের বসত ঘরে মোবাইলে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। এসময় প্রত্যেকের নিকট থেকে একটি করে মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বালাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব (১৮), মোজাফফর হোসেনের ছেলে নুর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২) ও নিতাই গাংবের গ্রামের আনজু মিয়ার ছেলে শাহিন আলম (২৪), মৃত্যু সিদ্দিকুল আলমের ছেলে আব্দুল আজিজ (২৩), মজির আলীর ছেলে মানিক মিয়া (২৮)।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলায় আসামিদের সোমবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )