1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে বাহারি পিঠা নিয়ে স্কুলে উৎসব | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ডোমারে বাহারি পিঠা নিয়ে স্কুলে উৎসব

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১১ জন দেখেছেন

নীলফামারীর ডোমার উপজেলায় ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা নানা ধরনের বাহারি পিঠা নিয়ে ২৮টি স্টলে অংশগ্রহণ করে। শনিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াকিল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী স্বপন মালাকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক আবু হাতেম ও আব্দুল মান্নান।

উৎসবটি ঘুরে দেখেন শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সন্ধ্যায় ক্লোজআপ তারকা বাপ্পির ব্যান্ডশো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অভিভাবকরা স্কুলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের তৈরি করা পিঠার স্বাদ গ্রহণ করেন। শিক্ষার্থীরা জানায়, প্রতিবছর তাদের স্কুলে ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব আয়োজন করা হয়। গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য ধারণে এই উৎসব তাদের নানা আনন্দ ও অভিজ্ঞতা এনে দেয়।

পিঠা উৎসব উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। নেচে-গেয়ে আনন্দের মধ্য দিয়ে সবাই দিনটি উপভোগ করেন। শিক্ষার্থীদের আবৃত্তি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পরিবেশনা উৎসবে আগত অতিথিদের মুগ্ধ করে। শিক্ষার্থীরা আরও জানায়, নিজ হাতে পিঠা তৈরি করে তা প্রদর্শন ও বিক্রির অভিজ্ঞতা তাদের জন্য ছিল ভিন্ন রকম আনন্দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )