1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একইসঙ্গে দুটি পরিবারের ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাপত্র, নগদ টাকাসহ অন্যান্য প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে, ওই ঘটনার খবর পেয়ে গাইবান্ধা-৩ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী সুরুজ মিয়া ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, যুবঅধিকার পরিষদের সভাপতি মমিনুর রহমান, ছাত্রঅধিকার পরিষদের সদস্য সচিব এইচ এম শরিফুল ইসলামসহ অনেকে।

ক্ষতিগ্রস্ত আকবর আলী ও হোসেন আলী বলেন, ওই সময় হঠাৎ বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের থাকা নগদ টাকা, খাট-আলমারিসহ বিভিন্ন আসবাপত্র আগুনে পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্তরা আরও বলেন, আমরা অত্যান্ত গরিব মানুষ। দিন আনি দিন খাই।

এখন কিভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি। গাইবান্ধা-৩ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী সুরুজ মিয়া বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দিয়েছি। প্রশাসনের মাধ্যমে তাদের সহযোগীতার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )