1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে হামলা-ভাঙচুরসহ দম্পতিকে হত্যাচেষ্টা অভিযোগ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে হামলা-ভাঙচুরসহ দম্পতিকে হত্যাচেষ্টা অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সুরুজ আলী শেখ নামের এক ব্যক্তি জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে নির্মাণধীন একটি বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ভাঙচুর করাসহ লুটপাট করার অভিযোগ ওঠেছে। এসময় বেলাল হোসেন (৪৬) ও তার স্ত্রী রেনু বেগম (৩৫) কে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে হামলাকারীরা। সরেজমিনে বুধবার দুপুরের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন একবারপুর নামকস্থানে গিয়ে দেখা গেছে- নির্মাণধীন বাড়ির ভাঙচুরের চিত্রসহ ক্ষতিগ্রস্ত পরিবারের আতঙ্কের দৃশ্য।

থানায় দায়ের করার অভিযোগ সুত্রে জানা গেছে- সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের নবির উদ্দিন হাজীর ছেলে বেলাল হোসেন পাশের একবারপুর মৌজায় তার ক্রয় করা জমিতে সম্প্রতি ঘরবাড়ি নির্মাণ করছেন। এরই মধ্যে একবারপুর গ্রামের মৃত মেসের শেখের ছেলে সুরুজ আলী শেখ গংরা এ জমিটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসেন।

এরই ধারাবাহীকতায় গত ২৩ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি সুরুজ আলী শেখ তার দলবল নিয়ে দুই দফায় বেলাল হোসেনের নির্মাণধীন বাড়িতে পরিকিল্পতভাবে হামলা চালায়। এ মুহূর্তে কামরুল শেখ, ছালাম শেখ সাবলু ও শরিফুল শেখসহ আরও ১০-১২ জন হামলাকারী লাঠি-অস্ত্রে সজ্জিত হয়ে ভাঙচুর, লুটপাট করতে থাকে। এসময় বাধা দিতে গিয়ে বেলাল হোসেনকে শ্বাসরোধে ও তার স্ত্রী রেনু বেগমকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়।

এতে রেনু বেগম রক্তাক্ত যখম হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী বেলাল হোসেন বলেন, আমার ক্রয় করা জমিতে ঘরবাড়ি নির্মাণ করতেছি। এদিকে এ জমিটি অহেতুকভাবে দলখলের জন্য সুরুজ আলী শেখ গংরা হামলা করে ভাঙচুর-লুটপাট ও আমাদের হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করেছি।

এ বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করছি। অভিযুক্ত ছালাম শেখ সাবলু বলেন, বেলাল হোসেনের নির্মাণধীন বাড়ির জমিটি ক্রয়সুত্রে আমাদের। সেখানে আমরা হামলা করিনি। সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, ওই ঘটনার অভিযোগের বিষয়টি দেখা হবে। তবে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের হাফিজুর রহমান হাফিজ বলেন, বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো ঘটনাটি তদান্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )