1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সড়ক ও রেলওয়ের অবৈধ  দোকান-পাট উচ্ছেদ অভিযান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে সড়ক ও রেলওয়ের অবৈধ  দোকান-পাট উচ্ছেদ অভিযান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক ও রেলওয়ে লাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা ও পৌর প্রশাসন যৌথবাহিনীর সহযোগিতায় গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমান আদালত মাধ্যমে ১৬টি মামলা করে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উত্তর জনপদের শিল্প বাণিজ্য প্রধান ও শিক্ষানগরী খ্যাত শহর সৈয়দপুর। এ শহরের প্রধান প্রধান সড়কগুলো হচ্ছে -শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. সামসুল হক সড়ক, শেরে বাংলা সড়ক, শহীদ তুলশীরাম সড়ক, রংপুর রোড, শহীদ ক্যাপ্টেন মীঢ়ধা সামসুল হক সড়ক উল্লেখ্যযোগ্য। আর এ সব সড়কের উভয় পাশে অসংখ্যক নানা রকম দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প ও কল-কারখানা গড়ে উঠেছে।

এ সব দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প ও কল-কারখানার মালিকেরা তাদের মূল ব্যবসা প্রতিষ্ঠানকে গোডাউনে পরিণত করেছেন। আর ব্যবসা  প্রতিষ্ঠানের সামনের সড়কের ফুটপাত অর্থাৎ জনমানুষের চলাচলের পথকে দখলে নিয়ে অবৈধভাবে নানা রকম স্থাপনা বসিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। এতে সড়কগুলোর প্রশস্ততা অনেকাংশে কমে যাওয়াসহ যানবাহন ও মানুষের চলাচলে মারাত্মক বিঘেœর সৃষ্টি হচ্ছে। ফলে শহরের নিত্য দিন অসহনীয় যানজট মানুষের  চরম ভোগান্তিতে পরিণত হয়েছে।

এ অবস্থায় শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণ ও জনমানুষের দৈনন্দিন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের পাশের অবৈধ স্থাপনা তথা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুর উপজেলা ও পৌরসভা প্রশাসন যৌথভাবে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা সোহেল রানা মোড়, শহীদ ডা. সামসুল হক সড়ক, রেললাইন এলাকায় এবং শহরের উপকন্ঠে ঢেলাপীরহাট এলাকায় সিপাইগঞ্জ বাজার রোড ও পোড়াহাট রোডে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ্ ফাতিহা তাকমিলার নেতৃত্বে আর্মি, বিজিবি, পুলিশবাহিনীর সদস্যদের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের প্রধান দুইটি সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. সামসুল হক সড়ক ও রেলওয়ে লাইন উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও স্থাপনাগুলো উচ্ছেদ করে মানুষের ও যানবাহন চলাচল উপযোগী করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও পৌর প্রশাসক ফারাহ ফাতিহা তাকমিলা শহরের যানজট নিরসনে এবং পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক  রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে সহযোগিতা করা ও দায়িত্বশীল হওয়ার জন্য  আহবান জানান। তিনি জানান, পুনরায় সড়ক দখলের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )