বৃহস্পতিবার দুপুরে শহরের শহিদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা রেদওয়ানুল হক বাবু।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে ফিরে শেষ হয়। নানা শ্লোগান দিয়ে তারেক রহমানকে নীলফামারীতে স্বাগত জানান তারা।
সাবেক ছাত্রদল নেতা রেদওয়ানুল হক বাবু বলেন, বিএনপি প্রধান নীলফামারীতে আসছেন এটি বড় আনন্দের ব্যাপার। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার আগমন বিশেষ আবহ সৃষ্টি হবে এলাকায়।
তাকে শুভেচ্ছা জানাতে তরুণ তরুণী এবং কলেজ পড়–য়া শিক্ষার্থীরা আজ মিছিল করেছে।