


বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রাথী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, বৈষম্যহীন, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে আগামী বৃহস্পতিবার দশ দলীয় জোট প্রার্থীকে দাঁড়িপাল্লায় ভোট দিন।
রবিবার বিকেলে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার বদরগঞ্জ পৌরসভার সাহাপুর মাঠে জামায়াতে ইসলামী উপজেলা শাখা আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এনামুল হক এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। জামায়াতে ইসলামীর রংপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ্ মোহাম্মদ আব্দুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সমাবেশে জামায়াতে ইসলামী এবং ১০ দলিয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজাহারুল ইসলাম বলেন, স্বাধীনতার পর বিগত ৫৪ বছরে অনেকেকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে অনেক দলকে দেখেছেন। সাম্য আর শান্তির বাংলাদেশ আমরা পাইনি। এবার সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের সেই মুল্যবান ভোট আমাদের দিয়ে পরীক্ষা করে দেখুন, আমরা বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দেব ইনশায়াল্লাহ। ঐতিহাসিক জুলাই বিপ্লবে দেশের অকুতভয় যুবক শ্রেনী এবং ছাত্র-জনতার অবস্মরনীয় অবদান আর আত্নত্যাগকে আামরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্বরন করবো।
তাদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশকে আমরা সবাই মিলে কল্যানমুখী সমাজ ও রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এ জন্য দেশকে সুখী সমৃদ্ধশালী র্দুর্নীতি মুক্ত ভাবে গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের এবং জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন। আমরা দুর্ণীতিকে প্রশ্রয় দেবনা। আমরা জনগনের ও রাষ্ট্রের সম্পদ সততার সাথে জনগনের কল্যানের জন্য ব্যবহার করবো।