1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহারিয়া ফাহিমের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহারিয়া ফাহিমের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০২ জন দেখেছেন

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬ এ অংশ গ্রহন করে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র মো. শাহারিয়া ফাহিম গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে।  মালয়েশিয়া ইয়ং সায়েন্সটিস্ট অর্গানাইজেশন গত ২৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রতিযোগিতার আয়োজন করে। শাহারিয়া ফাহিম দলগতভাবে উদ্ভাবিত রোবাটিক্স এন্ড ড্রোন বিষয়ে আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। আর এতে অংশ নিয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে বিশ্ব দরবারে দেশের ও শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সে।

শাহারিয়া ফাহিম তাঁর উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক দক্ষতা ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ নিয়ে  ওই গৌরব অর্জন করেছে। ফাহিম সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। মো. দুলাল হোসেন ও মোছা. ফরিদা বেগম দম্পতির একমাত্র সন্তান সে। তাঁর বাবা দিনাজপুরের বিরামপুরে পল্লী বিদ্যূৎ অফিসে কর্মরত রয়েছেন। আর তাঁর মা একজন আদর্শ গৃহিনী। তাদের গ্রামে বাড়ি রংপুরের মিঠাপুকুরে। বর্তমানে তারা সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ায় বসবাস করেন।

শাহরিয়া ফাহিমের এই সাফল্যে লায়ন্স ক্লাব অব  সৈয়দপুরের প্রেসিডেন্ট লায়ন মো. জাকির হোসেন মেনন, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ¦ মো. শফিয়ার রহমান সরকার এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমানসহ পুরো লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ ও সকল শিক্ষক-শিক্ষিকারা গর্বিত ও আনন্দিত। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাহিম তার মেধা, উদ্ভাবনী চিন্তা-ভাবনা ও কঠোর পরিশ্রম  দেশ ও প্রতিষ্ঠানের জন্য অনেক সুনাম ও সম্মান বয়ে এনেছে।

তার এই অর্জন ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, তাকে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬ এ অংশ গ্রহনে উৎসাহিত করতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )