1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নির্বাচনি বক্তব্য বিকৃতির অভিযোগ, আইনের দ্বারস্থ আখতার হোসেন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নির্বাচনি বক্তব্য বিকৃতির অভিযোগ, আইনের দ্বারস্থ আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন
রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের ১১ জোটের  মনোনীত প্রার্থী   ও জাতীয় নাগরিক পার্টি  এনসিপির সদস্য সচিব  আখতার হোসেনের নির্বাচনি জনসভার বক্তব্য কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সশরীরে থানায় উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের করেন। জিডি সূত্রে জানা গেছে, ‘রনক’ নামের এক ব্যক্তি—যাকে এনসিপি প্রার্থী বিএনপির কর্মী হিসেবে দাবি করেছেন—আখতার হোসেনের একটি নির্বাচনি জনসভার বক্তব্য বিকৃতভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
আখতার হোসেন জানান, জনসভায় তিনি বিগত সময়ের জনপ্রতিনিধিদের ‘অকর্মা’ বলে সমালোচনা করেছিলেন। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে বক্তব্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি ‘হারাগাছবাসীকে অকর্মা’ বলেছেন। তার দাবি, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত সুনাম এবং হারাগাছবাসীর জন্য চরম মানহানিকর।
তিনি অবিলম্বে ওই ভিডিওটি মুছে ফেলা এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
জিডি দায়েরের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে তিনি ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করে বলেন, এতে ভোটগ্রহণের স্বচ্ছতা বিঘ্নিত হতে পারে। তিনি আজকের মধ্যেই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )