1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী- ৪ আসনের ধানের শীষের এমপি প্রার্থীর সমর্থণে নির্বাচনী গনমিছিল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নীলফামারী- ৪ আসনের ধানের শীষের এমপি প্রার্থীর সমর্থণে নির্বাচনী গনমিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন

নীলফামারী – ৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর সরকারের সমর্থনে  বিশাল নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার (৯  ফেব্রæয়ারি) বিকেলে সৈয়দপুর  ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী,  সহ সভাপতি  এসএম এ্যাড. ওবায়দুর রহমান ও শফিকুল ইসলাম জনি, সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, অন্যতম সদস্য শওকত হায়াত শাহ,  যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ  হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার  হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,  কিশোরগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন ও তাজুল ইসলাম ডালিম, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, মহিলা দলের সভাপতি রওনক জাহান  রেনু, সাধারণ সম্পাদক রূপা হোসেন প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানাকরী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, ফয়সাল দিদার দিপু, নির্বাচন  থেকে সরে আসা সংসদ সদস্য প্রার্থী এস এম মামুনুর রশিদ মামুন ও মির্জা শওকত আকবর রওশন মহানামা। এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, আনিছ আনসারী, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি ও হাজী আওরঙ্গজেব, যুগ্ম সম্পাদক সামশুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, আইন বিষয়ক সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, যুবদল  নেতা সুজাল হক সাজু, জাকির  হোসেন  মেনন,  জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ  থেকে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের হয়। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের অংশ গ্রহণে গনমিছিলটি বের হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )