


নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুুরস্কার, পিঠা উৎসব,চড়ুইভাতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের মুন্সিপাড়া এলাকায় অবস্থিত মহাবিদ্যালয়র প্রাঙ্গণে গত সোমবার ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বার্ষিক ক্রীড়া উদ্যাপন কমিটির আহবায়ক এবং প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হাকীম লিটন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে প্রতিষ্ঠানটির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। একই দিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও চড়–ঁইভাতি অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে চারটি স্টল স্থান পায়। এ সব পিঠা স্টলে ভাপাপিঠা, তেলপিঠা চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ পিঠা, নোনাস পিঠাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠার পসরা সাজানো হয়।
সবশেষে পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গীত শিল্পী মো. জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়াও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। মহাবিদ্যালয়েরদর্শন বিভাগের প্রভাষক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।