1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ জামায়াতের আমীর আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ জামায়াতের আমীর আটক

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও  জেলা জামায়াতের ইসলামীর আমীর  মো. বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌণে বারোটার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করে তাঁর দুইটি ব্যাগে থাকা ওই পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। আটক ঠাকুরগাঁওয়ের জেলা জামায়াতে ইসলামীর আমীর বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও সদরের সালন্দর  আলিয়া মাদ্রাসার রাষ্ট্রবিভাগ বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার ঢাকা থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইটে করে বাংলাদেশ জামায়াতের ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মো. বেলাল উদ্দিন প্রধান সৈয়দপুর বিমানবন্দর আসেন। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাকে দুইটি টাকার ব্যাগসহ আটক করেন। এ সময় অন্যান্য আইনশৃংখলাবাহিনীর গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজাসহ পুলিশ সদস্যরা বিমানবন্দরে আসেন।

এছাড়াও খবর পয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমামসহ প্রশাসনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। পরবর্তীতে তাদের উপস্থিতিতে আটক জামায়াতে আমীরের বহন করা ব্যাগ দুইটি থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় নগদ ৭৪ লাখ টাকা বহনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে আটক জামায়াতে ইসলামীর আমীর বলেন টাকাগুলো তাঁর ব্যবসায়িক।  জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আকস্মিক অসুস্থতাবোধ করলে তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য  সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা  বিমানবন্দর থেকে ঠাকুরর্গাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীরকে টাকাসহ আটকের বিষয়টি নিশ্চিত  করেন। তিনি বলেন,  জামায়াতে ইসলামীর আমীর বেলাল উদ্দিন প্রধান এর বহন করা দুইটি ব্যাগ থেকে নগদ ৭৪ লাখ উদ্ধার করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া টাকার উৎসের খোঁজখবর নেওয়া হচ্ছে।  এ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহনেরও প্রক্রিয়া চলছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এক দিন আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে নগদ ৭৪ লাখ টাকাসহ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনায় গোটা রংপুর বিভাগ জুড়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )