1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অঘটন জিম্বাবুয়ের | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অঘটন জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ জন দেখেছেন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে জিম্বাবুয়ে। শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বের ম্যাচে ২৩ রানে হারিয়ে দিয়েছে তারা! ২০২৪ আসরে জায়গা না পাওয়া জিম্বাবুয়ের এটি দ্বিতীয় জয়। রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ জয়ের মূল কারিগর ব্লেসিং মুজারাবানি। তার আগুনঝরা বোলিংয়ে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক তিনি। যা তার ক্যারিয়ার সেরা ফিগার!

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পরে ম্যাট রেনশ ও গ্লেন ম্যাক্সওয়েলের পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটি অজিদের ম্যাচে ফেরার আশা জাগায়। কিন্তু ১৫তম ওভারে ম্যাক্সওয়েলকে ৩১ রানে বোল্ড করে জিম্বাবুয়েকে আবার ম্যাচে ফেরান বার্ল। একপ্রান্তে তখনও লড়াই চালিয়ে যান রেনশ। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান। কিন্তু আট বল বাকি থাকতে মুজারাবানিকে উড়িয়ে মারতে গিয়ে ৬৫ রানে থামেন রেনশ। কার্যত সেখানেই ম্যাচ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে থামে অজি দল। রেনশর ৪৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। দুই ম্যাচ শেষে ‘বি’ গ্রুপের সমীকরণ জমে উঠেছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

দুই ম্যাচে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার পয়েন্ট ৪। অস্ট্রেলিয়ার দুই ম্যাচে ২ পয়েন্ট। এর আগে কলম্বোতে টসে হেরে শুরুতে জিম্বাবুয়ের ব্যাটিং ছিল ধীর গতির। ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ বলে অপরাজিত ৬৪ রান করেন। যেখানে ছিল সাতটি চার। স্ট্রাইক রেট ছিল ১১৪.২৮। তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫ এবং রায়ান বার্ল ৩০ বলে ৩৫ রান করে ইনিংসে গতি আনেন। পরে শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে অপরাজিত ২৫ রান করেন তিনি। ইনিংসের শেষ বলেই আসে দলের একমাত্র ছক্কা। তাছাড়া মারেন দুটি চার। তাতে সব মিলে ২ উইকেটে জিম্বাবুয়ে পায় ১৬৯ রানের সংগ্রহ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )