1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আদালতের নির্দেশ পেলেই ভোট পুনর্গণনা করা হবে: ইসি আনোয়ারুল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

আদালতের নির্দেশ পেলেই ভোট পুনর্গণনা করা হবে: ইসি আনোয়ারুল

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

নির্বাচন কমিশন (ইসি) কোনো তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেনি এবং আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা পেলেই কেবল ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবির প্রেক্ষিতে কমিশনের এই অবস্থান পরিষ্কার করেন তিনি।

 

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশে কোনো তাড়াহুড়ো করা হয়নি। আমরা আইনের মধ্যে থেকেই এবং সঠিক সময়ে গেজেট প্রকাশ করেছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ফলাফল ঘোষণার পর যে পুনর্বিবেচনার দাবি তোলা হয়েছে, তা বর্তমানে অপ্রাসঙ্গিক। তবে সংক্ষুব্ধ কোনো পক্ষ চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশ এলে কমিশন অবশ্যই ভোট পুনর্গণনার বিষয়ে ব্যবস্থা নেবে।’

 

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সফল হয়েছে। আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ভালো নির্বাচন হয়েছে এবার।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেরপুর-৩ আসনের বিষয়ে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে ৩২টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )