1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য নানা আয়োজনের মাধ্যমে উদ্যাপন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন, কোরআন তেলাওয়াৎ ও বিশেষ মোনাজাত, রক্তদান, স্মৃতিচারণা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, প্রীতিভোজ, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশন রংপুর এর জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) এবং রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি,এনডিসি, এইচডিএমসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এ সময় প্রধান অতিথিমেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিগগিরই স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি সম্প্রতি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি বক্তব্য শেষে উপস্থিত সকলেই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. ইমামুল হুদা, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. সানোয়ার উদ্দীন, এনডিসি, পিএসসি, পিএইচডি, পিইঞ্জি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ বি এম হুমায়ুন কবির, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই। এ সময় সৈয়দপুর সেনানিবাসের ২২২, পদাতিক ব্রিগেড ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি, সৈয়দপুর ইএমই সেন্টার এন্ড স্কুল এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও রংপুর ও সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সালাম প্রদান করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এরপর দিনাজপুর মেডিক্যাল কলেজের সন্ধানী সংগঠনের সহযোগিতায় বিএইউএসটি মেডিকেল সেন্টারে আয়োজিত রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে এমপি চেকপোস্ট প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও সাফল্য তুলে ধরা হয়।
এছাড়াও বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও রেজিস্ট্রার কর্নেল (অবঃ) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ), অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অবঃ) নাসিম হোসেনসহ সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদে ১০ বিষয়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )