1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে র‌্যালি হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে। বুধবার সকালে (১৮ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু করে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গাস্থ জেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান র‌্যালিতে নেতৃত্ব দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম উপস্থিত ছিলেন র‌্যালিতে। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণ এতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন হতে হবে। এমন কোন কাজ করা যাবে না যা পবিত্র মাহে রমজানের সাথে সাংঘর্ষিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )