1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সৈয়দপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৬ জন দেখেছেন
সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুরেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এ সব কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে শহীদবেদীতে পুষ্পামাল্য অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা প্রভূতি।
শনিবার সকাল সাড়ে দশটায় সৈয়দপুর পরিষদ হলরুমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর এক আলোচলা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা’র সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীর প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরফি চৌধুরী জলি প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. মনোয়ার হোসেন এবং গীতা পাঠ করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তৃষা মনি দাস।
শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আয়োজিত ছড়া পাঠ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
 এছাড়াও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 অন্যদিকে, প্রত্যূষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী  এবংস্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রভাতফেরি করে সৈয়দপুর সরকারি কলেজের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )