1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর অবৈধ কাঁচা বাজার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

রাজারহাটে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর অবৈধ কাঁচা বাজার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন
কুড়িগ্রাম- তিস্তার মাঝপথে রাজারহাট রেলস্টেশনের সাথেই পশ্চিমে রেললাইনের উপর অস্থায়ী কাঁচা বাজাররের হাট বসায় যে কোন মুহুর্তে বড় ধরনের রেল দূর্ঘটনা ঘটার আশংকা করছে সচেতনমহল। গত দুই বছর ধরে রেললাইনের উপর কাঁচা বাজার বসিয়ে ব্যবসা করছেন এক ধরনের অসাধু ব্যবসায়ী।  তাদেরকে ইতোমধ্যে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনী সরিয়ে দিলেও তারা দেদারছে ওই রেল লাইনের উপরেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। দিনে দিনে রেল লাইনের উপর বাজার আরও প্রসারিত হচ্ছে।

সরজমিনে দেখা যায়, রমনা লোকাল ট্রেন রাজারহাট রেল স্টেশন প্লাটফরমে তিস্তা অভিমুখে অবস্থান করছে। আর কাঁচা সবজী বাজার লাইনের দু’ধারে বসিয়ে জমজমাট ব্যবসা করছেন অসাধু ব্যবসায়ীরা। লাইনের পাশ দিয়ে কাঁচা সবজীর অটো রিক্সা ঝুঁকিপূর্ণ চলাচল করছে। ট্রেন ছেড়ে দিলেই হয়তো ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে সবজী ক্রয় করছে মানুষ। যে লাইনে ট্রেন এসেছে তার অপর লাইনে উপর দোকান বসিয়েছে। আরেক একটি ট্রেন আসলেই ঘটে যেতে পারে দূর্ঘটনা। ঘটনাটি শুধু একদিনে নয়, প্রতিনিয়তই ঘটছে।  প্রতি শনিবার ও বুধবার রাজারহাট বাজারে হাট বসে। বহু বছর ধরে রাজারহাট বাজারে ভিতরে ও আশপাশে হাট বসলেও রেললাইনের মাঝপথে কিংবা ধারে কোন বাজার বসেনি। কিন্তু হঠাৎ করে গত দুই বছর ধরে শনিবার ও বুধবার ভোর বেলায় সবজী ব্যবসায়ীরা রাজারহাট রেল স্টেশনের পশ্চিমে বাজার জামে মসজিদ থেকে  শুরু করে পশ্চিমে হাসপাতাল রেলক্রসিং পর্যন্ত কাঁচা সবজী বাজার বসায়। বাজার আকর্ষণীয় করার জন্য অধিক মূল্য হ্রাস করে সবজী বিক্রি শুরু করে। ধীরে ধীরে মানুষ জানার পর মানুষ ভিতরের গলিতে সবজী না কিনে লাইনের ধারের বাজারে কাঁচা বাজার করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। শুরু হয় লাইনের ধারে জমজমাট হাট। অধিক লাভের আশায় মানুষ এক প্রকার ঝুঁকি নিয়েই বাজার করেন। ট্রেন আসা যাওয়া করলে লাইনের উপর বসা দোকানগুলো এদিক-সেদিক ছুটে যান। ট্রেন চলে গেলে আবার দোকান বসান সবজী ব্যবসায়ীরা। এভাবে চলতে চলতে এখন প্রায় প্রতিদিনই লাইনের ধারে জমজমাট কাঁচা সবজী বাজার বসানো হয়। এখানে প্রতিনিয়তই থাকে মানুষের ঢল। এতে করে বাজার করতে আসা মানুষের প্রাণের ঝুঁকি বেড়ে যায়। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এলাকার স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, অসাধু কিছু  ব্যবসায়ী রাজারহাট রেলস্টেশন থেকে শুরু করে হাসপাতাল রেল ক্রসিং পাড় করে রেল সড়কের বেশির ভাগ অংশ দখলে নিয়ে অস্থায়ীভাবে গড়ে তুলেছে অবৈধ শতাধিক দোকানপাট।

রেল লাইনের উপর বসা  সবজী দোকানদাররা বলেন, এখানকার ব্যবসা ভাল হয়। দুর-দুরান্ত থেকে মানুষ এসে এখানে সবজী কেনে। বেশী বিক্রি হওয়ায় লাভ ভাল হয়।

সবজী নিতে নাজিমখান এলাকা থেকে আসা মাহবুবুর রহমান বলেন-কখনো এখান থেকে সবজী ক্রয় করি নাই।  আজকে  কিছুটা সস্তায় কিনলাম। কিন্তু জীবনের ঝুঁকি আছে।

এ ব্যাপারে রাজারহাট বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া বলেন, বার বার নিষেধ করার পরও সবজী ব্যবসায়ীরা লাইনের উপর দোকান দিচ্ছেন।

বুধবা(২৫ ফেব্রুয়ারী) এ বিষয়ে রাজারহাট রেল স্টেশনের মাস্টার মো. সুমন মিয়া বলেন, কাঁচাবাজার বসার কারণে রাজারহাট বাজারের রেললাইন এখন ঝুঁকিপূর্ণ। এটা অবৈধ। দু’মাস আগে রাজারহাট ইউএনও স্যার এসব দোকানপাট উচ্ছেদ করে দিয়েছিল। তারপরও তারা সুযোগবুঝে বাজার বসাচ্ছে। এটি আসলে রেল ডিপার্টমেন্টের ‘আইডব্লিউ’ এ্যাকশন নিতে পারেন। আমি তাদের সহযোগীতা করতে পারি। ট্রেন আসার বার্তা গেটম্যান বেরিয়ার ফেললেই তারা পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )