1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর খাদ্য সামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগে এক শ’ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রæয়ারি) বিকাল তিনটায় শহরের বিমানবন্দর সড়কে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মমতাজ মিন্টু।  এ সময় সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী স্বপন, উপদেষ্টা ও সাবেক সভাপতি  মো. আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক শেখ শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিটন, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সৈয়দ ফজলুর রহমান নাছিম, সদস্য প্রকৌশলী মো. রেজাউল হালিম বাপ্পী, সহকারী অধ্যাপক মো. আব্দুল রাজ্জাক, মোছা. ডলি, প্রকৌশলী মোর্শেদুল ইসলাম মোর্শেদ, আনিছুল ইসলাম আনিছ ও মোছা. রানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, আলু পাঁচ কেজি, চিনি এক কেজি, ডাল এক কেজি, তেল এক লিটার ও ছোলা এক কেজি। প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর শহরের একটি সামাজিক সংগঠন হচ্ছে প্রত্যাশা ’৮৬। এটি মূলতঃ সৈয়দপুর তথা আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচ  এবং এইচএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। এটির যাত্রা শুরু হয় বিগত ২০১৭ সালে। সংগঠনটির শ্লোগান হচ্ছে, “বন্ধুত্ব বিনির্মাণে ও  সমাজ কল্যাণে।” প্রত্যাশা ’৮৬ এর সদস্যরা বর্তমানে দেশে বিদেশে সরকারি বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্ত¡শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সত্যতার সঙ্গে পালন করছেন এবং অনেকে আবার নানা রকম ব্যবসা বাণিজ্য ও শিল্প, কল-কারখানা পরিচালনা করে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।

তারা নিজেদের পেশাগত কারণে আজ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের প্রিয় সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে সৈয়দপুর ও তথা এখানকার গরীব, অসহায় মানুষের কল্যাণে নানা রকম সামাজিক কাজ করে আসছেন। সংগঠনটির শুরু থেকে এলাকার অসহায়, দুস্থ ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, ওষুধপত্র বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা, রিকশাভ্যান ও সেলাইমেশিন বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )