1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ডায়াবেটিস্ সচেতনতা দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সৈয়দপুরে ডায়াবেটিস্ সচেতনতা দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ জন দেখেছেন
 নীলফামারীর সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিস সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে শহরে সুনতালনগরস্থ সৈয়দপুর ডায়াবেটিক সমিতির হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়।
 “ডায়াবেটিসকে জানুন : ব্যবস্থা নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো. নুর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য রোটারিয়ান মো. লিয়াকত হোসেন লিটন।
আলোচনা সভায় ডায়াবেটিস রোগের ওপর বিস্তারিত আলোচনা করেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায় ও সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মাহেরুখ সাদী হেনা প্রমুখ। শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সদস্য, সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্নস্তরের ডায়াবেটিস্ রোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )