1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জমি বন্ধক নিয়ে বিরোধ: ভুট্টা ক্ষেত নষ্ট ও দখলের অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

পীরগঞ্জে জমি বন্ধক নিয়ে বিরোধ: ভুট্টা ক্ষেত নষ্ট ও দখলের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে জমি বন্ধককে কেন্দ্র করে ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক শাহ আলম (৬৫) বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ১৪ বছর আগে পীরগঞ্জের বড় পাহাড়পুর গ্রামের বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩২) টাকার প্রয়োজনে ৪৩ শতক জমি বন্ধক রাখেন।

সে সময় শাহ আলমের মধ্যস্থতায় তাঁর ছেলে মোঃ ইউসুফ বিবাদীকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা প্রদান করেন। এরপর থেকেই শাহ আলম ওই জমিটি ভোগদখল করে আসছিলেন।
ভুক্তভোগী শাহ আলমের দাবি, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর বিবাদী মেহেদী হাসান বন্ধকী টাকা ফেরত না দিয়েই জমিটি পুনরায় নিজের দখলে নেওয়ার পাঁয়তারা শুরু করেন। পাওনা টাকা ফেরত চাইলে বিবাদী উল্টো শাহ আলমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগকারী আরও জানান, সম্প্রতি বিবাদী পরিকল্পিতভাবে তাঁর ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার ফসলের ক্ষতিসাধন করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )