1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টিসিবির ৯৮৩ বস্তা পণ্য গুদামে মজুদ, ডিলার আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

টিসিবির ৯৮৩ বস্তা পণ্য গুদামে মজুদ, ডিলার আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন ডিলারকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রেলস্টেশন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় এসব উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী উদ্ধার অভিযানে নেতৃত্বে দেন। অভিযানে ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর ও ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়।

রুবেল মিয়া টিসিবির পণ্য ট্রাকে বিক্রি না করে সেগুলো তার গুদামে মজুদ করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। এডিসি সনাতন চক্রবর্তী বলেন, এনএসআই ও টিসিবির দেওয়া তথ্যের ভিত্তিতে খেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করাসহ অবৈধভাবে মজুদ করা টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানিয়েছে, তিনি টিসিবির ডিলার। টিসিবির পণ্য উত্তোলন করে ট্রাকে বিক্রি না করে তিনি অবৈধভাবে গুদামে মজুদ রাখতেন এবং পরবর্তীতে তা বিক্রি করতেন। আটক রুবেল মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )