1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় এডিপির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কাউনিয়ায় এডিপির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯১ জন দেখেছেন
0-0x0-1-0-{}-0-0#
রংপুরের কাউনিয়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পিআইসি’র আওতায় ৬৩ মিটার রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিশ্বর এলাকায় পিআইসি’র মাধ্যমে ৬৩ মিটার রাস্তা নির্মাণে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্টিমেট অনুযায়ী প্রথম শ্রেণির ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে দ্বিতীয় শ্রেণির (সেকেন্ড ক্লাস) ইট ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রাথমিক সত্যতা পায়। পরে ব্যবহৃত নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্টরা সেকেন্ড ক্লাস ইট সরিয়ে স্টিমেট অনুযায়ী মানসম্মত সামগ্রী দিয়ে পুনরায় কাজ শুরু করেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মহির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাস্তার কাজে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, “ছুটির দিনে অফিসকে না জানিয়ে কাজ করা হয়েছে। আমাদের উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছেন। কোনো নিম্নমানের কাজ অনুমোদন দেওয়া হবে না।”
এদিকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানালেও ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )