


জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলমানের ঘটনায় প্রভাবশালীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন একটি কৃষক পরিবার। বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল)বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম ডাহিনী পাড়া গনেশ গ্রামের ঐ ভুক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনে গনেশ ডাহিনী পাড়া গ্রামের মৃত্যু সহির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম বলেন আমি আমার ভাই ও ভাবি গত ১৪/৯/৯৪ তারিখে ১০৬৬২, ১০৬৬৩, ১০৬৬৪ কবলা মুলে বশত বাড়ি নির্মাণের লক্ষে দিগ উল্লেখ পূর্বক ১১ শতাংশ জমি ক্রয় করে বাড়ি ঘর নির্মাণ করে শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছি। এমতাবস্থায় হঠাৎ করে ১৮/১২/২৪ ইং তারিখে নীলফামারী আদালত থেকে আমার বরাবর একটি নোটিশ আসে। তহশিলদার সরেজমিন তদন্ত সাপেক্ষে ১৬/২/২৫ ইং তারিখে আমার দখলে আছে বাদী লিয়াকত আলির কোন দখল স্বত নেই মর্মে একটি প্রতিবেদন দাখিল করেন।
বাদী লিয়াকত ঐ প্রতিবেদনের বিরুদ্ধে আপিল করেন যা এখনো মামলা চলমান আছে। বাদী লিয়াকত ক্ষিপ্ত হয়ে অন্য মামলা নং৩৩০/২৪ দায়ের করে ২৭/১/২৬ ইং তারিখে ৫১৮/২৬ নং কবলা দলিল মূলে আমার বাড়ি ভিটার দিগ উল্লেখ করে প্রভাবশালী সাবেক সেনা সদস্য নাজিরুল ইসলামের কাছে বিক্রি করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৫১৮/২৬ নং দলিলের বিরুদ্ধে মামলা করি। এতে নাজিরুল ক্ষিপ্ত হয়ে আমার বসতভিটাতে এসে বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতি প্রদর্শন করে।
আমি ভীতু হয়ে পি- ৪৬/২৬ ধারা১০৭/১১৭ ধারায় মামলা দায়ের করি। মামলা দায়েরের পরে আবারও ক্ষিপ্ত হয়ে পূর্বের বাদী লিয়াকত এবং সদ্য ০৩ শতক জমি ক্রেতা সাবেক সেনা সদস্য নাজিরুল প্রকাশ্যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ভাড়াটিয়া গুন্ডা মাস্তান দ্বারা বাড়ি ঘর ভাংচুর ও পুড়িয়ে আমাকে সহ আমার পরিবারের অন্য সদস্যদের মেরে ফেলার হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
এমতাবস্থায় আমি সহ আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগচ্ছি তাই আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে প্রশাসনিক সহযোগিতায় আমি সহ আমার পরিবারের নিরাপত্তার জোর দাবী করছি।