1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে যাকাতের ভূমিকা ও তাৎপর্য শীর্ষক সেমিনার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

নীলফামারীতে যাকাতের ভূমিকা ও তাৎপর্য শীর্ষক সেমিনার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৭ জন দেখেছেন

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার মঙ্গলবার দুপুরে (৩মার্চ) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরস্থ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ।

 

সেমিনার সঞ্চালনা করেন নীলফামারী সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক। ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, নীলফামারী জেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ১৩লাখ ৪৯হাজার ৩’শ টাকা যাকাত আদায় হয়েছে। উত্তোলিত যাকাতের ৮০ ভাগ ১০লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা বিতরণ করা হবে। শেষে মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )