1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাপ-আপ প্রকল্পের সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাপ-আপ প্রকল্পের সভা

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের এডুকেশন সার্ভিসেস ফর আপ লিফটমেন্ট অব আল্ট্রা পুওর স্লাম ডুয়েলার্স  প্রজেক্টের (কাপ-আপ) দ্বিতীয় পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) সকাল দশটায় সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের  প্রকল্প পরিচালক ও ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।

সভায় প্রকল্পের  প্রকল্প পরিচালক ও ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে। আর এটি আগামী ২০৩০ সালের ডিসেম্বরে শেষ হবে। উল্লিখিত সময়ের মধ্যে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর  এবং নীলফামারীর সৈয়দপুরের বস্তি এলাকায় ১৯৫টি শিখন কেন্দ্রের মাধ্যমে উপানুষ্ঠানিক পদ্ধতিতে  প্রাক- প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করা হবে। প্রকল্পের মোট ৩০ হাজার ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে  সৈয়দপুর  পৌর এলাকার ১০ হাজার ৩৫ জন সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুরা প্রাক- প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা  সেবা পাবে। পরে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে  প্রকল্পের কো-অর্ডিনেটর (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) শেখ শফিকুর রহমান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া শিশুদের শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করা দরকার। এক্ষেত্রে উপজেলা পরিষদের পক্ষ  থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। একই সঙ্গে এই প্রকল্পের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে তদারকি করা হবে।

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম  প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, হারুন অর রশিদ ও মরিয়ম  নেছা,  প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার  মো. আসাদুল্লাহ,  প্রকল্পের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা বিল্লাল  হোসেন, বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )