1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও বীজ বিক্রির দায়ে জরিমানা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও বীজ বিক্রির দায়ে জরিমানা 

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ জন দেখেছেন
গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও বীজ বিক্রির দায়ে জরিমানা 
অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও ধানের বীজ বিক্রির দায়ে বর্ণা কৃষি বিতানে তিনটি বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই বিতানের মালিক তারিফুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানীর নকল কীটনাশক সামগ্রী জব্দ করা হয়। ভোক্তা অধিকার, কৃষি বিভাগ ও জেলা প্রসাসাশন যৌথ অভিযান চালায়।
এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের গাইবান্ধা সহকারি পরিচালক আফসানা পারভীন, জেলা প্রসাশন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সেনা বাহিনীর ও পুলিশ সদস্যরা। এসময় বর্ণা কৃষি বিতানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিজেন্টাসহ অন্যান্য কোম্পানীর নকল কীটনাশক দ্রব্যাদি জব্দ করা হয়। পরে জব্দকৃত নকল কীটনাশকগুলো আগুনে পুড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )