1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে পাট দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

নীলফামারীতে পাট দিবস পালিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

জাতীয় পাট দিবস উপলক্ষ্যে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান। বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষী অলিয়ার রহমান, সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বন্ধ থাকা জুটমিলগুলোকে চালু করার প্রক্রিয়া শুরু করেছে। প্রধান অতিথি বলেন, পাটের পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এরফলে কর্মসংস্থান যেমন তৈরি হবে তেমনি পাটের পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

এরআগে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংশ্লিষ্ঠ দফতরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )