
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর কে হবেন নীলফামারী এলাকার সংরক্ষিত নারী আসনের এমপি এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুর্দিনের ত্যাগী নেত্রী হিসাবে আলোচনায় উঠে এসেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম স্বপ্নার নাম।
সরেজমিনে জানা যায়, পতিত সরকারের সময় রাজপথের আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম,সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ের প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে তার সক্রিয় উপস্থিতির কারণে দলীয় নেতা-কর্মীরা তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চান। এছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং সাংগঠনিক অভিজ্ঞতায় কার্যকর নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিএনপি’র তৃণর্মূলের নেতাকমীর পাশে দাঁড়াতে কর্মীবান্ধব নেতৃত্বের জন্য তার প্রয়োজন। বিএনপি’র একাধিক জেলা ও উপজেলা পাযায়ের নেতাকর্মীর সংঙ্গে যোগাযোগ করা হরে তারা জানান, যেহেতু নীফামারীর ৪টি আসনে জামায়াত বিজয়ী হয়েছে তাই সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে এবং স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে সংসদে তার প্রতিনিধিত্ব দরকার।
এব্যাপারে বিলকিস ইসলাম স্বপ্না জানান, ৩৬ বছর ধরে আমি বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমার দায়িত্ব পালন করেছি । অষ্টম সংসদে সংরক্ষিত মহিলা সদস্য ছিলাম। পতিত সরকারের সময় ঢাকায় ও নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে কর্ম নেতৃত্ব পরিচালনা করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০৪ আসনে আমি সরাসরি প্রার্থী ছিলাম, নমিনেশন পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি কর্মী বান্ধব ও ত্যাগী তথ্যের ভিত্তিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত করেন তাহলে আমি সেই তালিকায় থাকব ইনশাআল্লা।
Related