1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে পাটের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হবে: ডিসি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

রংপুরে পাটের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হবে: ডিসি

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৪ জন দেখেছেন

রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান বলেছেন, জেলায় পাটের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। নদী, নালা ও খাল-বিলে সময়মতো পানি না থাকায় পাটচাষিরা বিপাকে পড়ছেন। এ কারণে দিন দিন পাটচাষ কমে যাচ্ছে।
তিনি বলেন, নদী-নালা ও খাল-বিলে কীভাবে পানি সংরক্ষণ করে রাখা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কারণ পাটচাষ অনেকটাই পানির ওপর নির্ভরশীল।

সময়মতো খাল-বিলে পানি ধরে রাখতে পারলে পাটের ভালো ফলন এবং উৎপাদন বাড়ানো সম্ভব হবে। গতকাল শুক্রবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং পাট অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার রায় ও রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক তারানা আফরোজ সজনী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )