1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২২১ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি সাজু আহম্মেদ লাল ও সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজুসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

গত ৪ মার্চ নতুন কমিটি ঘোষণার পরপরই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। শুভেচ্ছা বার্তায় নবগঠিত কমিটির প্রতি আশা প্রকাশ করে বলা হয়, নতুন নেতৃত্ব গঙ্গাচড়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে কমিটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে রংপুর জেলা বিএনপি, গঙ্গাচড়া উপজেলা বিএনপি,  গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া শাখা, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফুর রহমান সজিব, গণঅধিকার পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখা, এনসিপি গঙ্গাচড়া উপজেলা শাখা, গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন এবং সুশীল সমাজের ব্যক্তিরা।

নবনির্বাচিত সভাপতি সাজু আহম্মেদ লাল ও সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু বলেন, সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে গঙ্গাচড়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিনন্দন ও শুভেচ্ছা জানানোয় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )