1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর গভ কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

রংপুর গভ কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯২ জন দেখেছেন
রংপুরে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্টিত হয়। রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )