1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬৪ জন দেখেছেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীর প্রতীক) বীরমুক্তিযোদ্ধা  মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ক্বারী  গোলাম মওলা এবং গীতা পাঠ করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান চিত্তরঞ্জন রায়।
শেষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম ওই শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন,আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামসহ  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )