1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নতুন চমক নিয়ে আসছেন প্রীতম-জেফার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

নতুন চমক নিয়ে আসছেন প্রীতম-জেফার

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ জন দেখেছেন

দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গান ছেড়ে অভিনয়ের আঙিনায় চমক নিয়ে আসছেন তারা। তাদেরকে প্রথমবার জুটি করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেছেন এই ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি।

প্রায় এক বছর আগে শুটিং শেষ হলেও টেকনিক্যাল জটিলতার কারণে এতদিন আটকে ছিল ফিল্মটি। অবশেষে সব বাধা কাটিয়ে মুক্তির ঘোষণা এসেছে টিজার প্রকাশের মাধ্যমে। নির্মাতা শিহাব শাহীন জানান, এটি মূলত একটি মেয়ের স্বাধীন ইচ্ছা, নিজের মতো করে জীবন গড়ে তোলার সংগ্রাম এবং সম্পর্কের জটিলতার গল্প। একইসঙ্গে এটি এক জোড়া মানুষের প্রেমের গল্পও। সেখানে দর্শক নতুন ধরনের অনুভূতি খুঁজে পাবেন।

ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টু। ভিন্ন স্বাদের গল্প নিয়ে ‘তুমি আমি শুধু’ দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )