1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফরমাল লুকে মিমের মুগ্ধতা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ফরমাল লুকে মিমের মুগ্ধতা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন

শুক্রবার নিজের ফেসবুক পেজে একঝাঁক নতুন ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে হালকা ক্রিম রঙের একটি ফরমাল স্যুটে দেখা গেছে। ব্লেজার ও প্যান্টের সঙ্গে সাদা রঙের ইনার এবং মানানসই হ্যান্ডব্যাগ তার সাজে নিয়ে এসেছে আভিজাত্যের ছাপ।

খোলা চুলে চোখের সানগ্লাস আর হাতে ঘড়ি; সব মিলিয়ে মিমকে বেশ আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস দেখায়। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নমনীয় আভিজাত্যের মাঝেও সাহসিকতার ছোঁয়া।’

মিমের এই পোস্টটি করার পর থেকেই সেখানে ইতিবাচক মন্তব্য দেখা গেছে ভক্তদের। বিশেষ করে অনেক ভক্তই তার এই ক্ল্যাসি ও মার্জিত লুকের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের নায়িকা বলতে আমি তোমাকেই বুঝি মিম।’ আবার কেউ কেউ তার এই লুককে বিদেশি অভিনেত্রীদের সঙ্গে তুলনা করে লিখেছেন, মিমের এই সৌন্দর্য ও ফিটনেস তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মিম বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ওয়ালটন’-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন; আর সেই অনুষ্ঠানেই নতুন এই লুকে হাজির ছিলেন মিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )