1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাকিবের সঙ্গে কথা হয়েছে বিসিবির প্রধান নির্বাচকের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সাকিবের সঙ্গে কথা হয়েছে বিসিবির প্রধান নির্বাচকের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন
লম্বা সময় ধরে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। সবশেষ সাকিবকে ফেরানোর তোড়জোড় শুরু করে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। তবে সেই কমিটি এখন বিলুপ্ত। এদিকে সাকিবের ফেরার ব্যাপারেও কোনো নিশ্চয়তা নেই এখনো। চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তান সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও আসন্ন নিউজিল্যান্স সিরিজ দিয়েও ফেরা হচ্ছে না সাবেক এক নম্বর অলরাউণ্ডারের।

এদিকে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের নিয়োগেই জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার সুমন। তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আজ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে। দল ঘোষণার পর সাকিবকে নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সুমনকে।

সাকিবের সঙ্গে একবার কথা হয়েছে জানিয়ে সুমন বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’

সাকিবের ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা না থাকলেও সাবেক অধিনায়ককে লম্বা সময়ের জন্যই পেতে চান বলে জানিয়েছেন সুমন। তিনি বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

এদিকে নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান সিরিজের অপরিবর্তিত দল ঘোষণা করার প্রসঙ্গে সুমন বলেন, ‘অবশ্যই। আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ সিরিজটা (পাকিস্তান সিরিজ) বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )