1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে গুডসেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে গুডসেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুরস্থ গুডসেক নামের একটি সংস্থাকে ঘিরে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে সংস্থাটির কার্যক্রম ও ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন দায়িত্বশীল ব্যক্তিরা।

এই অপপ্রচারের প্রতিবাদে গতকাল সংস্থাটির কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন। এ সময় বক্তব্য রাখেন গুডসেক পরিচালনা কমিটির সভাপতি মামুন মন্ডল, সম্পাদক আব্দুস ছালাম সরকার, সমাজসেবক আব্দুল মোত্তালেব মিয়া, সাজু মিয়াসহ অনেকে। বক্তারা বলেন- এর আগে স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গার আলম ফকির ও গুডসেকের বহিষ্কৃত সদস্য আব্দুস সামাদ আকন্দ কোনো জবাবদিহি না দিয়ে গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের অর্থ-সম্পদ লুটপাট করেছে।

এরপর গেল এক বছরে বর্তমান কমিটি কর্তৃক এলাকাবাসীকে নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহীকতায় একটি গণকবর, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে নানাবিধ উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার মানসে গুডসেকের বহিষ্কৃত ব্যক্তি আব্দুস সামাদ আকন্দ প্রতিষ্ঠানটি ধ্বংসের লক্ষ্যে স্থানীয় দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে গুডসেকের কার্যক্রম নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে গুডসেক পরিচালনা কমিটির সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, এসব অপপ্রচারের কারণে সংস্থাটির সঙ্গে উপকারভোগী ও স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সেইসঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো অপপ্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )