1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে প্রি-পেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে ডোমার শহরের বাটারমোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইউবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ ও ইলিকট্রিশিয়ান নুরুজ্জামান বাবলা। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, প্রি-পেইড মিটার মানুষকে চুষে খাচ্ছে।

 

ভূতুড়ে বিল নেয়া হচ্ছে। এই মিটার পরিবর্তন করতে হবে। এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটপাটের প্রকল্প ছিলো। মাহফুজ হোসেন বলেন, জনস্বার্থ বিরোধী এবং হয়রানি মুলক প্রি-পেইড মিটার বন্ধ করতে হবে। ডিমান্ড ও সার্ভিস চার্জ বাতিল করতে হবে। বলেন, এই মিটার ডাকাতি ছাড়া কিছুই নয়।

সভাপতির বক্তব্যে গোলাম কুদ্দুস আইউব বলেন, সরকারি চাকুরিজীবীদের আগে শ্রম নেয়, তারপর বেতন দেয় অথচ এখানে উল্টো ঘটনা ঘটানো হয়েছে। বৈষম্য করা হচ্ছে।

বলেন, আওয়ামী সরকারের ৩১টি প্রকল্প বাতিল করেছে বর্তমান সরকার। আমরা দাবি জানাই প্রি-পেইড মিটারের এই প্রকল্পও বাতিল করতে হবে। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )