1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তিন মাসের মধ্যেই চালু হচ্ছে নীলফামারী টেক্সটাইল মিল-বস্ত্র ও পাট: প্রতিমন্ত্রী | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

তিন মাসের মধ্যেই চালু হচ্ছে নীলফামারী টেক্সটাইল মিল-বস্ত্র ও পাট: প্রতিমন্ত্রী

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ জন দেখেছেন

আগামী তিন মাসের মধ্যেই পরিত্যক্ত নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রবিবার সকাল দশটার দিকে মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে বন্ধ থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো চালু করণের উদ্যোগ হিসেবে আমি পরিদর্শণ করলাম।

নীলফামারীর এই মিলটি চালু হলে কর্মচঞ্চল এবং বেকারত্ব দুর হবে। ইতোমধ্যে মিলটি চালু করণের ব্যাপারে দরপত্র আহবান করা হয়েছে বলে জানান মন্ত্রী। পরিদর্শনকালে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের পরিচালক এইচ এম নুরুল ইসলাম ও মুখ্য পরিচালন কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন এবং দারোয়ানী টেক্সটাইল মিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত হস্ত ও কুটির শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড পরিদর্শণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৌহিদ বিন আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )