


নীলফামারী জেলা ক্রীড়া দফতরের আয়োজনে সদরের বারুণীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে গত রবিবার দিনব্যাপী গ্রামীণ খেলা ও অ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম ও বারুণীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরু এ সময় উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা টিকেন্দ্র জিৎ রায় মিরু বলেন, ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ১৯টি ইভেন্টে দেড়’শ জন বালক বালিকা অংশ নেয়।