1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ জন দেখেছেন

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এর মধ্যেই দুঃসংবাদ পেল ফ্রান্স ফুটবল দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, মারাত্মক ইনজুরিতে পড়েছেন তিনি। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা।

অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় লিভারপুল। তবে হারের চেয়েও বড় ক্ষত হয়ে এসেছে ২৩ বছর বয়সী একিতিকের ইনজুরি। ম্যাচের এক পর্যায়ে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে দেখা যায়। স্ট্রেচারে ওঠার সময় ব্যথায় কাতরাতে থাকা একিতিকে নিজের গোড়ালির দিকে ইশারা করছিলেন। বড় ইনজুরির শঙ্কা ধারণা করা হচ্ছিল তখনই। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্ন স্লট বলেন, ‘হুগোর অবস্থা মোটেও ভালো মনে হচ্ছে না। এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন হলেও পরিস্থিতি ইতিবাচক নয়। বিরতির সময় বা ম্যাচের পর তার সঙ্গে আমার দেখা হয়নি, সে ততক্ষণে চলে গেছে।’

গত জুলাইয়ে ৬৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দারুণ ফর্মে ছিলেন একিতিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেছেন তিনি। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের বড় ভরসা ভাবা হচ্ছিল এই ফুটবলারকে। কিন্তু এই ইনজুরি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )