1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেছে গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এতে বিশেষ অতিথি ছিলেন। ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক, নীলফামারী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়। নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান, ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে বৃক্ষরোপণ করা হয়। বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মিত হয়েছে এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )