1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নকলমুক্ত পরিক্ষার লক্ষ্যে মতবিনিময়  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সৈয়দপুরে নকলমুক্ত পরিক্ষার লক্ষ্যে মতবিনিময় 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ওই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার,হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান,  সৈয়দপুর আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) কাজী মো. মোস্তাকুল আমীন, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার  মাওলানা মো. আনোয়ারুল ইসলাম শাহ্, পশ্চিম বেলপুকুর মাঝাপাড়া বালিকা দাখিল মাদ্রসার সুপার মো. গোলাম রব্বানী প্রমুখ।

সভায় আগামী ২১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল  ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সাপেক্ষে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত  গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানের উপজেলা বিভিন্ন মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )