1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, দোয়া চাইলেন অভিনেত্রী | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, দোয়া চাইলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ জন দেখেছেন

গত ফেব্রুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অল্প সময়ের ব্যবধানে দুইবার মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ কাজ করছে। তানিয়া বৃষ্টি এখনও পুরোপুরি সুস্থ নন।

গত শনিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রী লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু শারীরিকভাবে কিছুটা অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।’ তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, দোয়া চাইলেন অভিনেত্রী

দোয়া চেয়ে পোস্টে আরও হয়েছে, ‘তিনি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’ চলতি বছরে তানিয়ার ব্রেইন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয়। দ্বিতীয় সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি তানিয়া ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন।

এরপর নাম লেখান টিভি নাটকে। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর একগুচ্ছ সিনেমায় কাজ করেন। তবে বড় পর্দার চেয়ে নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছেন এই অভিনেত্রী। ২০১৯ সালে মুক্তি পায় তানিয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ সিনেমা। দীর্ঘ বিরতির পর রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় দিয়ে বড়পর্দায় ফেরার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )